সৎপথে রুজি হচ্ছে মহান ইবাদত -অতিরিক্ত পুলিশ কমিশনার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৬

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দীন বলেছেন, সৎপথে রুজি হচ্ছে মহান একটি ইবাদত। হালাল ব্যবসার মাধ্যমে সামাজিক ও অর্থিক উন্নায়নে সাবলম্বী হওয়া যায়। ‘আল্লাহর নবীও ব্যবসা করেছেন, তিনি সাবলম্বী হয়েছেন ও সৎ পথে হালাল রুজির পথ দেখিয়েছেন’। আর সৎভাবে ব্যবসা করলে তাতে আল্লাহ বরকত প্রদান করেন। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জে শাহজালাল অটোস্ এর শো-রুম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  উদ্বোধনী সভায় শাহ্্জালাল অটোস্্’র পরিচালক বশির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ জামাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, শাহজালাল অটোসের ম্যানেজিং পার্টনার সাইফুল আলম চুন্নু। এর আগে দোয়া পরিচালনা করা হয় এবং প্রধান অতিথি ফিতা কেটে শো রুমের উদ্বোধন ঘোষণা করেন। -বিজ্ঞপ্তি