চালকদের অসতর্কতায় সড়ক দুর্ঘটনা হচ্ছে – ডিআইজি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৬

Manual2 Ad Code

 কুলাউড়া সংবাদদাতা :::
সিলেটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মিজানুর রহমান বলেছেন সম্প্রতি সময়ে দেশের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা হচ্ছে তার অন্যতম কারণ চালকদের অসতর্কতা, নিয়ম নীতি না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানো, ওভারক্রসিং, ট্রাফিক আইন না মানা ও গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা। এক্ষেত্রে গাড়ি চালকসহ জনসাধারণকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভায় ডিআইজি এসব কথা বলেন।  বুধবার  সকাল ১১টায়  পৌর জনমিলন কেন্দ্রে জেলা পুলিশ, বিআরটিএ ও কমিউনিটি ট্রাফিক পুলিশের উদ্যোগে এ সভা  পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাব সম্পাদক এস এম উমেদ আলী ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ প্রমুখ।