চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র‌্যাবের অভিযান!!!

প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৬

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::::: জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় একটি বাড়িকে ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আকবর শাহ থানার আওতাধীন কর্নেলহাট এলাকার একটি দোতলা বাড়িকে ঘিরে এ অভিযান শুরু হয়।

Manual6 Ad Code

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু হয়।

Manual6 Ad Code

তিনি আরও জানান, অভিযান টের পেয়ে দোতলা বাড়িটির ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে সন্দেহজনক জঙ্গিরা। এ অভিযানে এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে।