• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা সুমনকে গুলি করে হত্যা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৬
মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা সুমনকে গুলি করে হত্যা

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রী সাথে অশালীল আচরনের অভিযোগে সুমন নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়। গতকাল ৭ ডিসেম্বর অনুমানিক  সন্ধ্যা  সাড়ে ৭টায় মৌলভীবাজারের চাদনীঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজার সদর থানার সইয়ারপুর এলাকার মৃত ইসকন্দর আলীর ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী সামরিয়া খালিক তালুকদার কে উক্তাত্ব করতো ছাত্রলীগ নেতা আসাদ্জ্জুামান রনি । এরই জের ধরে সামরিয়া খালিকের বড় ভাই আমিনুল রনিকে চাদনীঘাটে আক্রমণ করে এতে রনি ও আমিনুলের মধ্যে চরম সংঘর্ষ বাধে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উপস্থিত থাকা রনির বন্ধু সুমন প্রাণ হারায়।  ঘটনার পরপরই ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ লাশটি উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পৌষ্ট মোর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে।

Manual4 Ad Code

উক্ত ঘটনার সাথে জড়িত হিসেবে আমিনুল ইসলাম তালুকদার কে পুলিশ  হন্যে হয়ে খুজছে। কারণ  ঘটনার পর পরই আমিনুল পলাতক রয়েছে  । শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Manual3 Ad Code