আজ ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::: শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে শনিবার দেশব্যাপী ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual6 Ad Code

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। শুক্রবার এ খবর জানিয়েছে।

তিনি জানান, শনিবার সারা দেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual1 Ad Code

‘দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুকে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।’

এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Manual4 Ad Code

তিনি বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান শনিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে।

Manual3 Ad Code