জাতিসংঘ মহাসচিব পদে শপথ নিলেন গুটারেস

প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৬

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::::: জাতিসংঘের নতুন মহাসচিব হিসাবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এন্টনিও গুটারেস। গুটারেস হতে যাচ্ছেন জাতিসংঘের নবম মহাসচিব। জানুয়ারীর ১ তারিখ থেকে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

সোমবার সাধারন পরিষদের ১৯৩ সদস্যের সামনে জাতিসংঘ সনদের পান্ডুলিপিতে হাত রেখে শপথ নেন তিনি। ৬৭ বছর বয়স্ক গুটারেস তার পূর্বসূরি বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

Manual8 Ad Code

নতুন মহাসচিব অ্যান্টনিও গুটারেস একজন পর্তুগীজ রাজনীতিবিদ। ১৯৯৫-২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।

দুই মেয়াদে পাঁচবছর দায়িত্ব পালন শেষে ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান মহাসচিব বান কি মুনের।

শপথ নিয়ে গুটারেস বলেন, ‘সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় সমস্যা থেকে শুরু করে  ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মতো দীর্ঘদি ধরে চলমান বিরোধ নিষ্পত্তিতে আমাদের মধ্যস্থতা, আলোচনা এমনকি সৃজনশীল কূটনীতি দরকার।’

Manual6 Ad Code

জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের আওতায় গুটারেস ব্যক্তিগতভাবে সংঘাত সমাধানে নিয়োজিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গুটারেস ১২ জন প্রার্থীকে হারিয়ে গত অক্টোবর মাসে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হন। এই ১২ প্রার্থীর ৭ জনই ছিলেন নারী। জাতিসংঘে প্রথম নারী মহাসচিব হওয়ার জোর গুঞ্জনের মধ্যেও শেষ পর্যন্ত গুটারেসই নির্বাচিত হন।

Manual1 Ad Code

৫ বছর মেয়াদকালে তিনি জাতিসংঘের নেতৃত্বের উচ্চ পর্যায়ে নারী-পুরুষ সমতা বিধানের লক্ষ্য নিয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

Manual8 Ad Code