সাভারে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৬

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::::::::: মহাসড়ক পার হওয়ার সময় সাভারে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা বহনকারী ট্রাকের চাপায় এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম (৭৫) সাভার ‍উপজেলার সালেহপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা বহনকারী ট্রাকটি উম্মে কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটকের পরে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Manual7 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ।

Manual1 Ad Code