মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৬

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন নুর (২০) নামের এক সাপ্লাই মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত ইয়াসিন নুর সুনামগঞ্জ সদর উপজেলার মুরাদপুর গ্রামের সৈয়দ নুরের ছেলে। জানা যায়, ১৭ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় কুলাউড়া শহরের নাজমা হোটেলে একটি টিউবওয়েলের সংস্কার কাজ করার সময় কম্প্রেসারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উল্লেখ্য জীবিকা নির্বাহের তাগিদে দীর্ঘদিন যাবৎ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে বাস করতেন ইয়াসিন নুর। কুলাউড়া থানার ডিউটি কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মাসুদ জানান, নিহত ইয়াসিনকে মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তবে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত না করার আবেদন করেছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।