ছাত্রলীগ নেতা আবু নাহিদ সোহানের কৃতজ্ঞতা প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০১৭

Manual3 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে ছাত্রলীগ নেতা আবু নাহিদ সোহানকে নির্বাচিত করায় সিলেট জেলা ছাত্রলীগের  সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হানসহ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু নাহিদ সোহান। এক বিবৃতিতে আবু নাহিদ সোহান বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ এর নব-গঠিত দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সকল নেতাকর্মী এক হয়ে দল ও সংগঠনের জন্য কাজ করে যাবে, ছাত্রলীগ এর সুনাম অক্ষুন্ন রাখতে দক্ষিণ সুরমা উপজেলা কমিটি সর্বদা প্রস্তুত বলে জানান তিনি। বিজ্ঞপ্তি।