জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০১৭

Manual2 Ad Code

জগন্নাথপুর  সংবাদদাতা :
জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে রিয়াদুল হক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের এমদাদুল হকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য নাজমুল হকের ভাতিজা।  শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির সকলের অগোচরে অবুঝ শিশু রিয়াদুল হক নিজ বাড়ির পুকুরের পানিতে তলিয়ে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হক নিশ্চিত করেছেন।