কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় ইউপি সদস্য নিহত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০১৭

Manual4 Ad Code

কুলাউড়া  সংবাদদাতা :
মৌলভীবাজাররের কুলাউড়া-বড়লেখা সড়কে পিকআপভ্যান চাপায় ফয়জুর রহমান ফজলু (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে কুলাউড়া-বড়লেখা সিঅ্যান্ডবি সড়কের মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান ফজলু বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুর রাতে ব্যক্তিগত কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে মানিকসিংহ এলাকায় সেতু অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই অটোরিক্সাকে চাপা দেয়। এতে ইউপি সদস্য ফয়জুর পাশের খাদে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।