• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দিনে ৮শ’গ্রাম ফল, শাক-সবজি খান, দীর্ঘজীবী হোন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০১৭

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :::: লন্ডনের ইমপেরিয়াল কলেজের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন নানা ধরনের ৮০০ গ্রাম ফল ও শাক-সবজি খেলে দীর্ঘজীবী হবার সম্ভাবনা বাড়ে।
তবে ৮০০ গ্রাম ফল ও শাক-সবজি একবারে না খেয়ে দিনে ১০ বারে খেতে হবে। সেজন্য বিভিন্ন ধরনের ফল ও শাক-সবজি খেতে হবে একবারে ৮০ গ্রাম করে।
৯৫টি আলাদা গবেষণার তথ্য-উপাত্ত একত্রিত করে এ গবেষণার উপসংহারে পৌঁছানো হয়েছে। এত সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের খ্যাদ্যাভাসের চিত্র উঠে এসেছে।
মানুষ কিভাবে দীর্ঘজীবী হতে পারে কিংবা কিভাবে তারা রোগ প্রতিরোধ করতে পারে সে বিষয়ে গবেষণার অন্ত নেই। পাশ্চাত্যে এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানে নানা গবেষণা হচ্ছে। ইমপেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, এভাবে খাদ্যাভ্যাস গড়ে তুললে বিশ্বের প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ অপরিণত বয়সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।
গবেষকরা বলছেন, এমন কিছু ফল ও সবজি আছে যেগুলো খেলে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।
সবুজ শাক-সবজি, হলুদ রংয়ের সবজি- বিশেষ করে ক্যাপসিকাম ও ফুলকপি-বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে বলে জানাচ্ছেন গবষকরা।
গবেষকরা বলছেন, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপেল, নাশপাতি, লেবু জাতীয় ফল, সালাদ, সবুজ পাতার শাক বেশ কার্যকরী হতে পারে।
তবে প্রতিদিন ৮০০ গ্রামের বেশি ফল ও সবজি খেলে স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকার হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন গবেষকরা।