দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৩, ২০১৭

Manual4 Ad Code

মৌলভীবাজার  সংবাদদাতা :
মৌলভীবাজার শহর থেকে দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
মার্চ রবিবার দুপুরে মৌলভীবাজার বেরিরচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার হয়েছে।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনিন্দ্র মালাকার (৩০) ও রাজনগর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের ন্বপন দাস (২৯)।
মৌলভীবাজার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিতিত্তে শহরের  বেরীরচর এলাকার  একটি বাড়ীতে অভিযান চালিয়ে দেশী-বিদেশী মাদক, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বিকেলে অস্ত্র ও মাদক আইনে গ্রেফতার দেখিয়ে  তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।