KIN এর পিকনিকের আয়োজন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২১, ২০১৭

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত”-এই মূলমন্ত্রকে সামনে রেখে KIN  এর পথচলা শুরু হয়েছিল ২০০৩ সালের ৩০ জানুয়ারি।সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই পথচলায় যুক্ত হয়েছে অনেকেই।প্রতি বছর এই পরিবারে যুক্ত হয় নতুন নতুন সদস্য।এ বছরেও এর ব্যতিক্রম হয় নি।নতুন সদস্যদেরকে KIN পরিবারে স্বাগত জানাতে এবং KIN পরিবারের প্রবীণ সদস্যদের সাথে তাদের হৃদতা বাড়াতে প্রতি বছর পিকনিকের আয়োজন করা হয়।এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ,২০১৭ ইং রোজ শনিবার KIN পিকনিকের আয়োজন করে।
সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত ‘লাউয়াছড়া ও মাধবপুর লেকে’ পিকনিক  হয়।৫৪ জন সদস্যের দিনভর আনন্দ আর হুল্লোড়ে মুখরিত হয়ে ছিল পুরোটা সময়।শেষ সময়ে বৃষ্টির আগমন হলেও তা পিকনিকের আনন্দ কমাতে পারে নি। বরং বাড়িয়ে দিয়েছিল অনেকগুণ।পিকনিকের শেষ পর্যায়ে ছিল র‍্যাফেল ড্র এবং র‍্যাফেল ড্রতে বিজয়ীদের জন্যে ছিল আকর্ষণীয় সব পুরষ্কার।