জঙ্গিরা উৎসাহিত হয় এমন নিউজ পরিবেশন না করলেই ভালো

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৮, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জঙ্গি নিয়ে গণমাধ্যমকে সংযত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,‘জঙ্গিরা উৎসাহিত হয় এমন নিউজ পরিবেশন না করলেই ভাল হয়। গণমাধ্যমকে এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
গত শুক্রবার ভোর থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার আতিয়া মহল নামে বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। প্রথম দিকে অভিযানের সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশনগুলো। কিন্তু পরে কর্তৃপক্ষের আহ্বানের পর সরাসরি সম্প্রচার আর করেছি না টেলিভিশন চ্যানেলগুলো।