এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৯, ২০১৭

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক:সিলেটের শিববাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি আলাদা স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়, অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়। মৌলভীবাজার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।