মাধবপুরে সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে সিএনজি চালক মহিবুর রহমান (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় থানার এস.আই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। মহিবুর রহমান নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিরনগর গ্রামের নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে মহিবুর রহমান প্রায় ১০ বছর আগে একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে মাহমুদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ৩টি ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম স্ত্রী ও সন্তান রেখে প্রায় ৪ মাস আগে মহিবুর কালিউত্তা গ্রামের আব্দুল ছাত্তারের মেয়ে খাদিজা খাতুন (২০) কে বিয়ে করে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। শনিবার বিকাল ৩টায় দ্বিতীয় স্ত্রী খাদিজার হাত-পা বেঁধে রেখে গলায় শাড়ি দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহিবুর।

প্রথম স্ত্রী মাহমুদা বলেন, আমার স্বামীকে খাদিজা ও তার লোকজন হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রেখেছে।

Manual6 Ad Code

মাধবপুর থানার ওসি তদন্ত মো. সাজেদুল ইসলাম পলাশ জানান,ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

Manual4 Ad Code