মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৭

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে বিটিআরসির মতামত জানতে চাওয়া হয়েছে।

টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

Manual8 Ad Code

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ করা হয়।

Manual4 Ad Code

ওই সুপারিশের প্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। চিঠিতে রাত বারটা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা বলা হয়।

Manual1 Ad Code

বিটিআরসির মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

Manual8 Ad Code