মাধবপুরে ব্রীজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৫, ২০১৭

Manual2 Ad Code

হবিগঞ্জ  সংবাদদাতা :
টানা ৫ দিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া এলাকায় সোনাই নদীর উপর নির্মিত ব্রীজের মধ্যের পিলার দেবে গেছে। ফলে ব্রীজটি বিধ্বংস হয়ে উপজেলা সদরের সঙ্গে কুটানিয়া, হরিশ্যামা গ্রামের জনসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার অধিকাংশ এলাকার নিচু অঞ্চলের উঠতি বোরো ফসল তলিয়ে গেছে। আবার কৃষকরা আধা পাকা ধান জমি থেকে কেটে বাড়ীতে নিয়ে আসলেও বৃষ্টির কারণে তা গোলায় তুলতে পারছেন না। উপজেলার অধিকাংশ এলাকায় সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বোরো ধান ও সবজি চাষ করেছিলেন। লাভের টাকায় দেনা পরিশোধের কথা থাকলেও কৃষকদের আশায় গুড়োবালি। আন্দিউড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান-জানান ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় স্কুলের শিক্ষার্থীসহ জনসাধারণ সমস্যায় পড়েছে। তাই ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান-টানা বৃষ্টিতে উপজেলা প্রান্তিক কৃষকরা ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকগ্রস্ত কৃষককের তালিকার কাজ চলছে।