শফিউল আলম প্রধানের মৃত্যুতে মহানগর জাগপার শোক

sylhetsurma.com
প্রকাশিত মে ২২, ২০১৭

Manual7 Ad Code

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গতকাল ২১ মে রোববার ভোর ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)।     বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাগপার এই নেতা এক সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ।    শফিউল আলম প্রধান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সিলেট মহানগর শাখার সভাপতি রওশন বকস্, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মাহিন আহমদ, সহ সাংগঠনিক শাহজাহান আহমদ সাজু ও সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি পিয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।    নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি