• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

sylhetsurma.com
প্রকাশিত মে ৯, ২০১৬

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জুন) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী সুজিয়া বেগম (৪৫), তার ছেলে উমর আলী (১০) ও অটোরিকশা চালক তজমুল আলী (৩৪)।  স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের নতুন বাজার এলাকায় একটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত ও সাত জন আহত হন। ‍আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক তজমুল আলী মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, এ ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।