বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন হাজী গুলজার (ভিডিওসহ)
বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন হাজী গুলজার (ভিডিওসহ)
sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৫, ২০১৭
Manual2 Ad Code
Manual1 Ad Code
‘‘আমি আপনাদের পাশে আছি,পাশে থেকে আজীবন কাজ করে যাবো,অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই’’ দক্ষিণ সুরমা উপজেলার কুচাই সুলতানপুর গ্রামের সাবেক প্রবীণ সালিস ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব দ্বারা মিয়ার পুত্র আওয়ামী লীগ নেতা,‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সভাপতি ও সুরমা এক্সপ্রেস পরিবহনের চেয়ারম্যান হাজী গুলজার আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ১৪ জুলাই শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার ৪ নং কুচাই ইউনিয়ন এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন হাজী গুলজার আহমদ। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিমভাগ,ফেনরচক,৯ নং ওয়ার্ডের ছিঠা গোটাটিকর ও ছনপাড়া এলাকার পানিবন্দি প্রায় ২ শতাধিক পরিবারে চাল ডাল ও আলু বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সাধারণ সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সহ-সভাপতি জুয়েল আহমদ, প্রচার সম্পাদক এম এ মালেক, কুচাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সমরেশ নাথ সমই, ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার,উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান আহমদ হাদী,জেলা ছাত্রলীগ নেতা রাফি খান,ফারজান মাসুম, ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র অর্থ সম্পাদক ইব্রাহীম খলীল,সহ-অর্থ সম্পাদক তারেক আহমদ,ক্রীড়া সম্পাদক নাহিদ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বুলবুল আহমদ,সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাবেদ আহমদ রাহী, ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সদস্য ওহিদুল ইসলাম রোমান আহমদ, সালমান আহমদ, হাবিব আহমদ,অপু আহমদ,তাজুল আহমদ,আমিনুল ইসলাম, সুমন আহমদ,নাহেদ আহমদ,মিনহাজ আহমদ,শামীম আহমদ,সাকিল আহমদ, ইমন,নাদিল,হাসন,সাইদুল ইসলাম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।