• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে ২০ বোতল ভারতীয় মাদক ও গাজাসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত জুলাই ২৫, ২০১৭

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
অভিনব কায়দায় পাচারকালে ২০ বোতল ভারতীয় বিভিন্ন জাতের মাদক ও গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শমশেরনগর সুজা কলেজ গেইট এলাকা থেকে রিক্সাযোগে পাচারকালে পুলিশ ইয়াছিন আলী (২৫) নামে এক ব্যক্তিসহ মাদক ও গাজা আটক করে।
শমশেরনগর ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সার নিচে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদ এর নেতৃত্বে পুলিশ সুজা কলেজ গেট থেকে রিক্সাযোগে মাদক ও গাজা পাচারকালে রিক্সাটিকে আটক করেন। পরে রিক্সার নিচে ব্যাটারির ভেতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ২০ বোতল ভারতীয় রয়েলস্টিট হুইস্কি ও ৪’শ গ্রাম গাজা পাওয়া যায়। শমশেরনগর ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের চেষ্টার ভিত্তিতে ইয়াছিন আলীকে হাতে নাতে আটক করা হয়। ইয়াছিন আলী একজন রিক্সাচালক সেজে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) সৈয়দ নাসির উদ্দীন ভারতীয় মাদকসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।