শ্রীমঙ্গলে ১০ লিটার চোলাই মদসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৭

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : শ্রীমঙ্গলে ভীমসী কালী মন্দিরের সামনে থেকে ১০ লিটার চোলাই মদসহ বিষ্ণু পদ দাশ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

Manual2 Ad Code

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসী কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

আটক হওয়া বিষ্ণু পদ দাশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসী গ্রামের মৃত অনুকুল দাশের পুত্র।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফার্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

Manual3 Ad Code