মাধবপুরে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৭

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া বাজারের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামী সোহেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (০৯ অক্টোবর) দুপুরে পুলিশ সোহেলকে হবিগঞ্জ বিচারিক আমলি আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। সোহেল ব্যাঙ্গাডুবা গ্রামের ছায়েদ মিয়ার ছেলে। গত শনিবার রাতে উপজেলার ব্যাঙ্গাডুবা তার নিজ বাড়ি থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।  গত ১৪ সেপ্টেম্বর রাতে নয়াপাড়া বাজারের ব্যবসায়ী সোহাগ উপজেলার মাদারগড়া গ্রামে মাদক ব্যবসায়ী হাবিবের বাড়িতে খুন হন। এ ঘটনায় তার ভাই সজিব ৯ জনকে আসামী করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।