ফেঞ্চুগঞ্জে যুবলীগের সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৭

Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ৩নং ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য মিনহাজ উদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি (প্রস্তাবিত কমিটি) মিছবা আহমদ চৌধুরী।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘিলাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মিনহাজ উদ্দীন আহমদ, যুবলীগ নেতা জিলাল আহমদ, সাদ্দাম হোসেন, রনাই আহমদ, আবুল কাশেম, আব্দুল জলিল বাবলু, বাহার আহমদ ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।