সাংবাদিক সালেহ আহমেদ হোসাইন’র মায়ের ইন্তেকাল

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৭

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা গ্রামের আবুল হোসাইনের স্ত্রী, সাপ্তাহিক নকশী বাংলা, বাংলার বারুদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সালেহ আহমেদ হোসাইনের মাতা ছাবিয়া বেগম(৬৫) রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ (২৩ অক্টোবর) সোমবার বাদ যোহর দক্ষিণ খোজারখলা, জামে মসজিদ, দক্ষিণ সুরমা, সিলেটে জানাজা অনুষ্টিত হয়েছে।