মৌলভীবাজার আ. লীগ সভাপতি নেছার, সম্পাদক মিছবাহুর রহমান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৭

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ত্রি বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

নতুন কমিটিতে সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক করা হয়েছে মিছবাহুর রহমানকে। নেছার আহমদ আগের কমিটিকে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন- মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন- মো. ফজলুর রহমান (মেয়র), সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন।সাংগঠনিক সম্পাদক-১ অ্যাডভোকেট রাধাপদ দেব সজল।পূর্ণাঙ্গ কমিটির নাম এখনো জানা যায়নি।

Manual7 Ad Code

শনিবার (২৮অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual2 Ad Code