হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৭

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ূন আহমদ (১৩) নামের ৮ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার তেঘুরিয়া গ্রামের রমিজ মিয়ার ছেলে। শনিবার সকাল ৯টার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। হুমায়ূন স্থানীয় আইডিয়া হাইস্কুলের ছাত্র ছিলো ।

স্থানীয় সূত্র জানায়, হুমায়ূন সকালে বাড়ীর পার্শ্ববর্তী ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্ষে গুরুত আহত হয়। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ দেবাশীষ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code