শেখ হাসিনা হত্যাচেষ্টার দায়ে ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৭

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ১৯৮৯ সালের ১০ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দায়ে ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ আসামির মধ্যে বাকি একজন খালাস পেয়েছেন।

Manual3 Ad Code

আজ রবিবার (২৯ অক্টোবর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে স্থাপিত ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবিরের অস্থায়ী আদালত ফ্রিডম পার্টির গ্রেনেড/বোমা হামলা মামলার এ রায় দেন।

Manual2 Ad Code