হবিগঞ্জে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৭

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে টমটমের ধাক্কায় আফরোজা আক্তার (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আফরোজা আক্তার উপজেলার কাকাইলছেও ইউনিনের কালনীপাড়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

Manual8 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান- বেলা ১২টায় বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করছিল আফরোজা। এসময় একটি টমটম তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন প্রথমে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।