নগরীতে পুলিশের উপর হামলার মামলায় ছাত্রলীগের সুমন গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৭

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর রিকাবীবাজারে মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর কবির চৌধুরী সুমন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।

সুমনকে নিয়ে পুলিশ সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার প্রেস ব্রিফিং করা হবে বলে মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়।

Manual6 Ad Code

সোমবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লামাবাজার থেকে সুমনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান- মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের উপর সুমনসহ কয়েকজন মিলে গত ১৫ আগস্ট রিকাবিবাজারে নুরী রেস্টুরেন্টে শফির উপর হামলা চালায়।

Manual8 Ad Code

তিনি আরও জানান- সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলো। পুলিশ তাকে রিমান্ডে নেয়ার আবেদন করবে।

Manual8 Ad Code

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানান- শুনেছি কোতোয়ালি থানা পুলিশ তানভীর কবির চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।

Manual8 Ad Code