রাখাইন সফরে সু চি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট শুরুর পর প্রথমবারের মতো রাখাইন অঞ্চল সফরে গিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। তবে সু চি রাখাইন সফরে যাওয়ার আগে কোনো ঘোষণা দেননি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক সু চি একদিনের সফরে রাখাইন রাজ্যের রাজধানী সিতয়ে এবং অন্যান্য শহর পরিদর্শন করবেন।

Manual3 Ad Code

গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতিদিন নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। এ ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদী’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

Manual3 Ad Code

তবে কোনো ধরনের নির্যাতন-হত্যা-ধর্ষণের অভিযোগ বরাবরই নাকচ করে আসছে দেশটির অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সেনাবাহিনীও দাবি করে, রোহিঙ্গারা সে দেশের নাগরিক নন, বাংলাদেশ থেকে যাওয়া।

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়েন নোবেল পুরস্কারজয়ী সু চি। প্রায় দেড় দশকের অধিক সময় গৃহবন্দি থাকা সু চি পাঁচ দশক ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা নেন দুই বছরের কম সময় আগে।

Manual5 Ad Code

সকালে অং সান সু চির মুখপাত্র জ হতয় গণমাধ্যমকে বলেন, ‘সু চি এখন রাখাইনে রয়েছেন। তিনি মংডু ও বুথিডংয়েও যাবেন।’

Manual1 Ad Code

‘এটা একদিনের সফর’, যোগ করেন মুখপাত্র। তবে কেন হঠাৎ করেই এই সফর, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

স্থানীয় সময় আজ সকালে একটি সামরিক হেলিকপ্টারে করে সু চিকে রাখাইনের রাজধানী সিতয়ে নামতে দেখেছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি। তাঁর সঙ্গে প্রায় ২০ জনের একটি প্রতিনিধিদলও রয়েছে।