জৈন্তাপুরে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৭

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে গাছচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের ফয়েজ আহমদের ছেলে আব্দুল হান্নান (৩৫)।

এলাকাবাসী সূত্র জানা যায়- শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ফান্দু গ্রামে গাছ কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ডালপালা কাটা শেষে করে গাছের গোড়া কাটেন শ্রমিকরা। গাছের গোড়ার একটি অংশ মাটির সাথে সংযুক্ত থাকা অবস্থায় হঠাৎ করে বিকট শব্দে গাছটি মাটিতে পড়ে। শ্রমিকরা কোন কিছু বুঝে উঠার আগেই এক শ্রমিকের উপর গাছ পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনসহ অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ আনোয়ার জানান, গাছ কাটা অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ার‌্যমান স্থানীয়রা প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে কোন অভিযোগ নেই, তাই থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Manual4 Ad Code