বিএনপি আগামী নির্বাচনে যাবে : ব্যারিস্টার মওদুদ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৭

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, যত প্রতিকূল পরিবেশই আসুক না কেন, বিএনপি আগামী নির্বাচনে যাবে।

Manual6 Ad Code

আজ শুক্রবার (০৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, যত অত্যাচার, নির্যাতন হোক না কেন, যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক না কেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তবে তিনি এও বলেন, এই সরকার বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হবে। বিএনপির সহায়ক সরকারের দাবি এই সরকারকে মানতে হবে।

মওদুদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে নির্বাচনই হবে না। তাই সরকারকে সমঝোতার মাধ্যমে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলীয় চেয়ারপারসনের অগ্রযাত্রা ব্যাহত করতেই ক্ষমতাসীনরা হামলা করেছে। কিন্তু এতে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। চেয়ারপারসন আবারও বের হবেন, কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করেছিল। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় দলটি নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ২০১৮ সালের নির্বাচনে দলটি অংশ নিতে নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে।

Manual8 Ad Code

যদিও সরকার বলছে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন আগামী নির্বাচন করবে।

Manual7 Ad Code

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সংবাদ সম্মলেন অভিযোগ করেছেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির লোকদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

Manual6 Ad Code

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।