ওসমানীনগরে দুই মাসের ব্যবধানে একই বিদ্যালয়ে আবারও চুরি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৭

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে কাগজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিনগত রাতে এঘটনা ঘটে। এ নিয়ে গত দুই মাসে এ বিদ্যালয়ে দুইবার চুরির ঘটনা ঘটল।

Manual3 Ad Code

চোরেরা বিদ্যালয়ের পাকা দেওয়াল ভেঙ্গে একটি কলাপসীবল গেট, ২টি স্টীলের দরজা, অফিস কক্ষে থাকা একটি ওয়াড্রপসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। গতকাল শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরির ঘটনা দেখতে পেয়ে ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বিদ্যালয়রে প্রধান শিক্ষিকা বাদি হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual5 Ad Code

ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাটির তদন্ত চলছে। তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।