সুনামগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৭

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সের এব যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ যুবকের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

Manual4 Ad Code

আজ বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হালুয়াঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোস জানান- বিকেলে স্থানীয়রা সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।