দক্ষিণ সুরমার মোহনা আইডিয়াল একাডেমীর প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭

Manual8 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালোমুখ বাজারস্থ মোহনা আইডিয়াল একাডেমীর পি ই সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে একাডেমী হল রুমে অনুষ্ঠিত হয়।
একাডেমী পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম ফয়সল আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা নাজমা বেগম লাকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।
বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মদ মোক্তার আলী, ভাইস প্রিন্সিপাল কমর উদ্দিন জাহেদ, সহকারী শিক্ষক জুমারা আক্তার সুমি, চঞ্চল আচার্য্য, কাজল চন্দ্র দাস। একাডেমীর শিক্ষার্থী মামুন আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোমান আহমদ, শভাশীষ ধর, মোদাব্বির আহমদ, হাফসা বেগম, হালিমা আক্তার, রহিমা আক্তার, তানিয়া আক্তার ও তাহমিনা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি