হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের পুরানগাঁও মোল্লাবাড়ি নিবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল কুদ্দুছ এর স্মরণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান খালেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য শামসুল হক, আব্দুল মনাফ, আব্দুর রকিব, এনামুল হক মাক্কু, মরহুমের ৩য় পুত্র খলিল আহমদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, বিশ^নাথ চক্রবর্তী, সাজ্জাদুর রহমান আনছারী, হোসেন আহমদ শাহ, মাজহারুল ইসলাম বাদল, রুপন মিয়া চৌধুরী ও আল সাফওয়ান, পুনর্মিলনী কমিটির সদস্য আমিনুল, জাবেদ, নিজাম, মাহিন, মাঈন উদ্দিন, রোমন, আহমদ, পারভেজ ও আজিজুল প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভী) হোসেইন মোহাম্মদ আবু তাহের। বিজ্ঞপ্তি