হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজা জব্দ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা জব্দ করেছে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার আখড়া রোড এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আখড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানকালে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

Manual1 Ad Code