পুলিশের অভিযানে অফিসার চয়েসসহ গ্রেপ্তার ১

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) জোনের একটি দল গোয়াইনঘাট থানাধীন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের গ্রীনপার্ক এর সামন থেকে ২৫ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ আব্দুর রাজ্জাক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

সে জাফলং নয়াবস্তি গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেল। গতকাল তাকে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Manual3 Ad Code

এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল গত শনিবার বিকেলে (১৮ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মশিউর রহমান বাদী হয়ে মাদক আইনে গোয়াইনঘাট থানার মামলা নং-২১ দায়ের করেন।

Manual8 Ad Code