বড়লেখায় ইউনিয়ন জামায়াতের সভাপতি গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৭

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল উদ্দিনের বিরুদ্ধে জিআর-১৪৪/১৬ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code