রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিচার শুরু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৭

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

Manual7 Ad Code

বাকি যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তারা হলেন বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, একুশে টিভির তৎকালীন সাংবাদিক (২০১৫) কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী।

Manual2 Ad Code

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেকসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে আবদুস সালাম ছাড়া বাকি তিনজন পলাতক। গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় সালাম আদালতে হাজির ছিলেন।

২০১৫ সালের ৮ জানুয়ারিতে তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন।

Manual8 Ad Code

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য একুশে টিভিতে সরাসরি প্রচারিত হয়। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৩ আগস্ট এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

Manual8 Ad Code