গোলাপগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

সোমবার (২০) নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটকের পর মঙ্গল সকালে তাদেরকে কোর্টে চালান দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ডাকাতরা হলো, বিয়ানীবাজারের নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ছয়ফুল মিয়া (২৮) ও বড়লেখার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে আব্দুস শহিদ ফুলু (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলির নেতৃত্বে পুলিশের বিশেষ একটি ফোর্স সেখানে গিয়ে এলাকার চতুর্দিক ঘিরে ফেলে। রাত ১১টার দিকে ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পুলিশ ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র (ডেগার গার্ড এলজি) উদ্ধার করে। তাদের সাথে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

Manual2 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি (প্রশাসন) জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Manual6 Ad Code