জগন্নাথপুরে র‍্যাবের হাতে ২ অস্ত্র ব্যবসায়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৭

Manual2 Ad Code

জগন্নাথপুরে গুলি-কার্তুজ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯। এসময় তাদের কাছে থাকা একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভবের বাজার সৈয়দপুরের একটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন, ফয়জুর রহমান (৩২) তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র ও অপর ব্যক্তি মো. জোবায়ের (২৯) তিনি হবিগঞ্জের লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবুতাহেরের পুত্র।

Manual5 Ad Code

তবে ফয়জুর রহমান বর্তমানে আম্বরখানা মজুমদারী এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা ও মো. জোবায়ের আম্বরখানা ওয়েবস ৪৩/২ নম্বর বাসার বাসিন্দা।

Manual3 Ad Code

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল উপজেলার ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ ষ্টোরের সামনে অভিযান চালিয়ে ফয়জুর রহমান ও মো. জোবায়ের নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তারে কাছে থাকে ৯ এমএম পিস্তলের গুলি, একটি শট গানের কার্তুজ উদ্ধার ও একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করে।

Manual8 Ad Code

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবকে জানায়, তারা গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো।

উদ্ধারকৃত গুলি-কার্তুজ এবং আটককৃত আসামীদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি