কমলগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ: নারীসহ আহত ৬

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৭

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ ৬ জন আহত হয়েছেন। এঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়িনের জলিলীয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Manual2 Ad Code

আহতরা হলেন, আব্বাস মিয়া (৬০), পিয়ারা বেগম (২৬),জাহানারা বেগম (২৩), ফারুক মিয়া (৩৬), সালামত উল্ল্যা (৩৫) ও মনির মিয়া (৩৬)।

আটককৃতরা হলেন, উপজেলার পতনউষা গ্রামের আব্দুস শহিদ (৪০), আলীনগর ইউনিয়নের জালালীয়া গ্রামের রিয়াসত উল্ল্যার ২ ছেলে রহমত মিয়া ও নছু মিয়া।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে জলিলীয়া গ্রামের রসমত উল্ল্যা ও আব্বাস মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। সেই জমি দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জনকে আটক আটক করা হয়েছে।

Manual2 Ad Code