৩ সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর রাতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তার করেন।

বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন, আব্দুল খালেক (৫০) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সফিল উদ্দিনের ছেলে, সাজিদ (৫০) ও হানিফ মিয়ার ছেলে মুসলিম (৪০)।

Manual5 Ad Code

বন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তার হওয়া তিন আসামী ছাড়া বাকী তিনজনকে মাদক আইনে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

এদিকে বুধবার (২৯ নভেম্বর) রাতে মনতলা বাজার থেকে ভারতীয় মদ সহ মোটরসাইকেল আরোহী ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কমলাকান্ত মালাকার।

Manual4 Ad Code

তারা হলো উপজেলার সমজদিপুর গ্রামের সাইফুল ইসলাম (১৯), একই গ্রামের রহিম (২০) এবং দলগাঁও গামের আলআমিন (১৯)।

Manual8 Ad Code

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ৬ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।