মেয়র আনিসুল হক আর নেই

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৭

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আনিসুল হকের মৃত্যু হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Manual6 Ad Code

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র আনিসুল হকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

আগামী শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রায় সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের শারীরিক অবস্থার মাঝে উন্নতি ঘটলেও গত মঙ্গলবার রিহ্যাবিলিটেশন ওয়ার্ড থেকে ফের তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আগস্টের মাঝামাঝিতে লন্ডনের হাসপাতালের আইসিইউতে রাখা হয় আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটায় গত ৩১ অক্টোবর তাকে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল।

মেয়ের সন্তান জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। ৪ আগস্ট সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ৬৬ বছর বয়সী আনিসুল হককে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা।

Manual7 Ad Code

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ছিলেন আনিসুল হক। এর আগে বিজিএমইএরও সভাপতি ছিলেন তিনি। ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন আনিসুল হক।

Manual4 Ad Code