২৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৭

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারে একাধিক মামলায় ২৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিটু মিয়া ওরফে টিপু (৩৫) কে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

Manual5 Ad Code

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মিয়া ওরফে টিপু মৌলভীবাজার পৌরসভাধীন সোনাপুর এলাকার মাহমদ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, টিটু মিয়ার বিরুদ্ধে ২০০৩ সালে একটি অস্ত্র মামলা ও ২০০৫ সালে মাদক মামলায় ২৬ বছরের দণ্ড দেয় আদালত।

তার পর থেকে তিনি পলাতক ছিলেন দীর্ঘদিন। অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে।

Manual7 Ad Code