দিরাইয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রী খুন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘প্রেমের প্রস্তাবে’ সাড়া না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে মুন্নী বেগম (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

নিহত মুন্নী বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ইতালি প্রবাসী হিফজুর রহমানের মেয়ে। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর সে এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মদনী মহল্লার নিজ বাসায় লেখাপড়া করার সময় ইয়াহিয়ার ছুরিকাঘাতে মুন্নী বেগম নিহত হন। ইয়াহিয়া একই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

Manual7 Ad Code

এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুন্নিকে দিরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সিলেট যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত মুন্নির মায়ের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মুন্নিকে হত্যা করেছে বখাটে ইয়াহিয়া।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার পর থেকেই ইয়াহিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

Manual8 Ad Code